ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক–দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) গোবিন্দগঞ্জ ও ছাতক পৌর শহরে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর, সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহী ও জসিম উদ্দিন সুমেনের যৌথ পরিচালানায় ছাতকে অনুষ্টিত প্রচার মিছিল অংশ নেন শতশত নেতাকর্মীরা।
এর আগে সকাল ১১ টায় উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পরিচালনায় উপজেলার গোবিন্দগঞ্জে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দু’টি স্থানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “ছাতক– দোয়ারাবাজারবাসীর কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই। ধানের শীষ স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যুবসমাজের অহংকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক।
তিনি আরো বলেন আমার দলের সহযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী মিজান স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। দলের বৃহত্তর স্বার্থে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। তার এই সিদ্ধান্তকে আমি সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। নির্বাচিত হলে ছাতক মেডিকেলকে আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা উপযোগী করা হবে, শিক্ষার মান উন্নয়ন করা হবে, রাস্তাঘাট উন্নত করা হবে এবং উপজেলার প্রতিটি ঘরে আর্সেনিকমুক্ত পানি পৌঁছে দেওয়া হবে। আমি সকলকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক , সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।






