মোঃ তাজিদুল ইসলাম::
ছাতকের চরমহল্লা ইউনিয়নের ভূলাখালী গ্রামের নুরুল আমিনের বড় ছেলে, ইতালি প্রবাসী জাহেদ হোসেনের জানাজা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ০৫ টা ১৫ মিনিটে ভূলাখালী গ্রামের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ও বিদায় জানাতে জানাজাস্থলে সর্বস্তরের মানুষের ঢল নামে।
এর আগে মঙ্গলবার বিকাল ৪ টায় ঢাকা থেকে এ্যাম্বুলেন্স যুগে জায়েদের লাশ তার নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। শোকাহত পরিবেশে সবার চোখে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল গভীর বেদনা।
জানাযায় উপস্থিত সকল শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে অনুভূতি প্রকাশ করেন।
জানাযায় উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কদর মিয়া, চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ হুশিয়ার আলী, দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: ইলিয়াস আহমেদ, জহিরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, জসিম তালুকদার, আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত মুসল্লীদের সামনে পরিবারের পক্ষ থেকে মরহুম জাহেদ হোসেনের জন্য দোয়া চাইলেন তার চাচাতো বড় ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সালিশ ব্যাক্তিত্ব মাহবুবুল আলম সিজ্জুল।
জানাযা শেষে ইতালি প্রবাসী জাহেদ হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।






