জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল সুনামগঞ্জ জেলার শাখাী আহ্বায়ক কমিটি গঠন।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমানের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মোঃ রুবেল আহমদকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর মিয়াকে সদস্য সচিব মনোনীত করে মোট ৩১ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে নবনির্বাচিত আহ্বায়ক রুবেল মিয়া বলেন, এই কমিটির ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এছাড়া তাকে আহ্বায়ক মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এই সংবাদটি 53 বার পঠিত হয়েছে