নিউজ ডেস্ক
আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সংসদিয় আসন ২২৮, সুনামগঞ্জ-৫, (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী মিজানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বৃহস্পতিবার বেলা ২টার পর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা’র কার্যালয় থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।মনোনয়নপত্র সংগ্রহে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে প্রস্তাবকারী হিসেবে ছিলেন উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা মো.আলতাব হোসেন। এ সময় ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ ও দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের আলী আমজদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।






