মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় মাছ ব্যবসায়ী নিহত

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার তিনমাথা মোড়ে ট্রাক্টরের ধাক্কায় নুর ইসলাম (২৯) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।

২০ ডিসেম্বর ( সোমবার) সকাল সাড়ে ৮ বগুড়ার সান্তাহার বাইপাস তিনমাথায় হামিম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার চকআবির গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে মাছ ব্যবসায়ী নুর ইসলাম বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মাছের আড়ৎ থেকে পাতিলে মাছ নিয়ে সাইকেল যোগে বদলগাছী ফেরার সময় সান্তসহার বাইপাস তিনমাথা মোড় এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে মাটি বোঝাই একটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্হলেই ইসলামের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক্টর রেফ দ্রুত গতিতে চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সন্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনয়া আদমদিঘী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি 168 বার পঠিত হয়েছে