ছাতক হাসপাতাল থকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক উধাও

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক উধাও! বৃহস্পতিবার দিনে-দুপুরে এমন ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় চিকিৎসাধিন অবস্থায় নবজাতকটি উধাও এর বিষয়টি অত্যন্ত দু:খজনক বলে সচেতন মহল মনে করছেন।

জানা যায়, গেল সোমবার (৮জুন) সন্ধ্যায় ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রাম সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো এক হাতে কেনোলা লাগানো অবস্থায় আনুমানিক এক সপ্তাহ বয়সী ছেলে শিশুটিকে কুড়ে পান সড়কে চলাচলরত কাওছার নামের একজন সিএনজি চালিত অটো রিকশা চালক। নবজাতকের কান্না শুনে গাড়ি থামিয়ে কোলে নেন তিনি। এসময় চারদিকে খবর পৌছলে মুহুর্তের মধ্যে বিষয়টি চাউর হয়ে যায়। তাৎক্ষণিক উৎসুক জনতা ভিড় করেন। নবজাতকটি অসুস্থ থাকায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে, ওই গাড়ি চালক তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিজ জিম্মায় ভর্তি করেন। ভর্তির ৩দিন পর চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার ওই নবজাতক ও কুড়িয়ে পাওয়া ব্যক্তি ও তার স্ত্রীকে হাসপাতালে দেখা যায়নি। নবজাতক চুরি হয়েছে বলে স্থানীয় লোকজনের ধারণা। তবে সচেতন মহল মনে করছেন, নবজাতককে যারা ভর্তি করিয়েছিলেন তারাও তার সাথে হঠাৎ করে উধাও হয়েছেন।

নবজাতকে কুড়িয়ে পাওয়া সেই কাওছারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি। তবে স্থানীয় একজন ব্যবসায়ী জানিয়েছেন, কাওছার তার কাছে ফোনে জানিয়েছিল যে, হাসপাতালে নিরাপত্তার অভাবে তিনি নবজাতকটি তার বাড়িতে নিয়ে এসেছেন। তাকে তিনি আরও জানিয়েছেন, হাসপাতাল থেকে নবজাতকটি চুরির করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেকেই বড় অংকের অর্থের বিনিময়ে হাসপাতাল থেকে শিশুটিকে নিতে চেষ্টাও করেছেন কিন্তু তিনি কোটি টাকা পেলেও কুড়িয়ে পাওয়া নবজাতককে বিক্রি করতে রাজি নন।

এদিকে, চিকিৎসাধিন অবস্থায় নবজাতকের বিষয়টি নিয়ে দিনভর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। এমন কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুসরাত জাহান বলেন, যারা ওই নবজাতককে এনে ভর্তি করিয়েছিলেন তারা কাউকে না জানিয়ে নিয়ে গেছে। তবে তাদেরকে পুলিশ খোঁজছে।

এই সংবাদটি 189 বার পঠিত হয়েছে