ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে ১০০ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের জিরো পয়েন্ট থেকে প্রস্তাবিত পাগল হাসান চত্তর পর্যন্ত চারলেন ও চত্তর থেকে গোবিগঞ্জ পর্যন্ত ১৬৪ কোটি টাকা ব্যায়ে দুইলেন সড়ক নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। উভয় প্রকল্প কাজে ব্যয় হবে ২৬৪ কোটি টাকা। বৃহস্পতিবার বিকেলে কাজের স্থান পরিদর্শনে এসে নেতা-কর্মীসহ উপস্থিত লোকজনের উদ্দেশ্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এ তথ্য দেন। তিনি বলেন, ছাতক পৌর সভায় অভ্যন্তরে সৌন্দর্য্য বর্ধন সহ ১শ’ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক নির্মাণ ও গোবিন্দগঞ্জ থেকে ছাতক সুরমা সেতুর চত্তর পর্যন্ত সড়ক প্রসস্থ করণে ১৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ ছাড়াও দুইটি ব্রিজ সহ ছাতক দোয়ারাবাজারের উন্নয়নে আরো ২৫০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
পরিদর্শন কালে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী (সওজ-ছাতক) শাহাদাৎ হোসেন, সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আবদুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ,এস এম লায়েক শাহ, তানিমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, বিএনপি নেতা মেহেদী হাসান সোনা মিয়া, তাজুল ইসলাম, আলী হোসেন মানিক, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার, যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাহা উদ্দিন শাহী, উপজেলা যুগ্ম আহবায়ক তোফায়েল খান বিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোমেন মামনুন, বিএনপি নেতা আজর আলী মেম্বার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমেদ, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, নোমান ইমদাদ কানন, মানিক মিয়া, মজনু মিয়া, সালেহ আহমেদ, বদরুল আলম, ছাত্রদলের মাহবুব আহমদ, ইমদাদুল হক ইমন, আবদুল বাকি মুহিত, সাচ্ছা আবেদীন, শরিফ উদ্দিন মাহিব, শাহেদ ইয়াসিন, শাহ সোনা আলী, লাভলু তালুকদার, আল আমিন তাশরিফ, গোলাম দস্তগীর জীবন, মাহদি উল আলম, নিজাম উদ্দিন, ব্যবসায়ী সাইদুল আলম মধু, রিয়াজ আহমেদ রাজু, স্বপন চৌধুরী সহ বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






