ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলা প্রেসক্লাবের নবগঠিত দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রাম ও সুনামগঞ্জের খবর-এর ছাতক প্রতিনিধি সাংবাদিক লুৎফুর রহমান শাওন।
গত বুধবার রাতে ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মোহনা টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি মো. মাহমুদ আলম নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে শাহ মোহাম্মদ আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন। একই কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাংবাদিক লুৎফুর রহমান শাওন।
অর্থ সম্পাদক নির্বাচিত হওয়ায় লুৎফুর রহমান শাওনকে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক মহলসহ শুভানুধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, নতুন দায়িত্ব পালনে সকল সাংবাদিক, প্রশাসন এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন লুৎফুর রহমান শাওন।
নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং স্থানীয় সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।






