নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে প্রবীণ সাংবাদিক এএফএম ফারুক চাঁন মিয়ার অষ্টম মৃত্যু বার্ষিকি পালন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পরিবারের পক্ষ থেকে মরহুমের ঈসালে সাওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করে নিজ বাসভবনে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের পুত্র সুহেল তালুকদার। তিনি তাঁর মরহুম পিতার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, ২০১৮ সালের ১৯ জুন এইদিন সকালে চিকিৎসাধিন অবস্থায় সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মরহুম আকল মিয়ার ছেলে প্রবীণ এ সাংবাদিক ছিলেন, দৈনিক ইনকিলাবের ছাতক উপজেলার প্রতিনিধি। তার মৃত্যুতে ছাতকবাসী হারিয়েছিল একজন সাহসী কলম সৈনিককে।
মরহুম এএফএম ফারুক চাঁন মিয়া দৈনিক ইনকিলাব, দৈনিক বাংলাবাজারসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ছাতক প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। তাঁর নিখুঁত ও বস্তুনিষ্ঠ সংবাদে সমাজের অন্যায়, অত্যাচার, বে-বিচার, সমস্যা-সম্ভাবনা প্রকাশ পেয়েছে। সাহসী সাংবাদিকতায় অনন্য ভূমিকা রেখে গেছেন প্রবীণ এ সাংবাদিক। যা আজীবন এ কলম সৈনিকের কথা মানুষ স্মরণ রাখবে।






