বগুড়ার আদমদীঘিতে ১৫৪পিস নেশার এ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক বিরোধী অভিযানে ১৫৪ পিস নেশার এ্যাম্পুলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতসর করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সান্তাহার চাবাগান এলাকার ফরিদ শেখের ছেলে রাজন শেখ (২৭) ও নওগাঁ সদরের দোগাছি এলাকার কুদ্দুছ মোল্লার ছেলে রাজু মোল্লা। সোমবার
২০ ডিসেম্বর ( সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁডির পুলিশ সান্তাহার হবিরমোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫৪ পিস নেশাজাতীয় এ্যাম্পসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন- চাবাগান এলাকার মোঃ ফরিদ শেখের ছেলে মোঃ রাজন শেখ (২৭) ও নওগাঁ জেলা সদরের দোগাছি এলাকার মোঃ কুদ্দুস মোল্লার ছেলে রাজু মোল্লা। এব্যাপারে মানায় হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে তিলকপুর থেকে বডিফিটিং করে এ্যাম্পুল বহন করে তারা সান্তাহার আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ির পুলিশ হবিরমোড় এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এরপর তাদের দেহ তল্লাশি করে ১৫৪পিস নেশার এ্যাম্পুল উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, এ্যাম্পুলসহ গ্রেফতারকৃত রাজন ও রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এই সংবাদটি 660 বার পঠিত হয়েছে