হাদি হত্যার আসামি ফয়সল ও আলমগীর ভারতের পশ্চিমভঙ্গে গ্রেফতার।

ডেস্ক নিউজ 

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার অভিযুক্ত শ্যুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতারকে করা হয়েছে ভাতের পশ্চিমবঙ্গে।

রোববার পশ্চিমভঙ্গের রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক বিবৃতিতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগে দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বর্তমানে তারা বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ একটি অভিযান পরিচালনা করে ওই দুই বাংলাদেশিকে আটক করে। তারা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), এবং ঢাকার আলমগীর হোসেন (৩৪)।

ফয়সাল করিম মাসুদ, আলমগীর হোসেন বাংলাদেশে ওসমান হাদিকে হত্যা করে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর, তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সম্প্রতি বনগাঁ এলাকায় আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়ার দাবী করেছে পুলিশ।

শনিবার রাতে রাত্রে বনগাঁ এলাকা থেকে উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে এসটিএফ থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে পেশ করা হয়েছে। এবং আসমিদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে।

পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সুত্র ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনাগার গত বছরের ২৯ ডিসেম্বরেই তাদের গ্রেপ্তার হয়। গতকাল কেবল সেটা স্বীকার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তারাও বলছেন, এই দুজন আগেই গ্রেপ্তার বা আটক ছিলো বলে তাদের কাছে তথ্য ছিল।

 

এই সংবাদটি 18 বার পঠিত হয়েছে