শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জিয়া হাসান ওরফে রাব্বু(৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
২০ ডিসেম্বর(সোমবার) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১০০পিস ট্যাপেন্টসডল ট্যাবলেটসহ জিয়া হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া হাসান ওরফে রাব্বি রাব্বু তালোড়া মন্ডলপাড়া এলাকার মৃত সাইফুদ্দিনের ছেলে।
র্যাবের দাবি গ্রেফতারকৃত জিয়া হাসান ওরফে রাব্বু একজন পেশায় মাদক ব্যবসায়ী।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাব্বুকে মোট ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে।
তিনি আরও জানান, আটককৃত রাব্বুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।






