সত্য ও অনুসন্ধানের অঙ্গীকারে সিলেট তথ্যানুসন্ধান, জাঁকজমকপূর্ণ স্টুডিও নিয়ে নতুন যাত্রা

মোঃ তাজিদুল ইসলাম::
সত্য, তথ্য ও অনুসন্ধানী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সিলেটের জনপ্রিয় প্ল্যাটফর্ম সিলেট তথ্যানুসন্ধান নতুন উদ্যমে পথচলা শুরু করেছে। আধুনিক ও জাঁকজমকপূর্ণ স্টুডিও সুবিধা নিয়ে এই চ্যানেল এখন আরও শক্তভাবে মানুষের সামনে তুলে ধরবে নির্ভরযোগ্য সংবাদ ও অনুসন্ধানী প্রতিবেদন।
সিলেট বিভাগজুড়ে ইতোমধ্যে ব্যতিক্রমী সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে এই প্ল্যাটফর্মটি। বিভিন্ন অপরাধ, অনিয়ম ও সামাজিক সমস্যা নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে সিলেট তথ্যানুসন্ধান সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।

ছাতকের কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামে স্টুডিও টির কার্যালয়, যোগাযোগ করুন- 01719819700

চ্যানেলটির নির্বাহী সম্পাদক মোঃ খালেদ মিয়া বলেন, আমাদের লক্ষ্য সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের সামনে তুলে ধরা। সিলেট বিভাগ জুড়ে আমাদের এই চ্যানেল ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্রাইম ও অনুসন্ধানী রিপোর্ট সংগ্রহ করে মানুষের সামনে তুলে ধরছি।
তিনি আরও জানান, সিলেট তথ্যানুসন্ধান পেইজটি বর্তমানে মানুষের মাঝে একটি ব্যতিক্রমী ও সাহসী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে, যেখানে নির্ভীকভাবে সত্য প্রকাশ করা হয়।
চ্যানেলটির বার্তা সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম বলেন, আমাদের প্রতিটি সংবাদ বস্তুনিষ্ঠতার ভিত্তিতে প্রকাশ করা হয় এবং সবসময় জনতার কথা বলা হয়। সত্য প্রকাশের এই ধারাবাহিকতার কারণে সিলেটের বিভিন্ন অপরাধী চক্রের মধ্যে এই চ্যানেলটি এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।সত্যের অনুসন্ধান ও জনস্বার্থকে সামনে রেখে সিলেট তথ্যানুসন্ধান ভবিষ্যতেও আরও শক্তভাবে কাজ করে যাবে—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি 47 বার পঠিত হয়েছে