জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুনামগঞ্জ বাল্য বিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, জেলা সড়ক নিরাপত্তা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা সংক্রান্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান নিরোধসহ জেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানগন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা’সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এই সংবাদটি 273 বার পঠিত হয়েছে