শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
শিবগঞ্জের কৃতি সন্তান বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও) করোনাকালের সম্মুখ যোদ্ধা ডা. শফিক আমিন কাজলকে হত্যার চেষ্টা ও সন্ত্রাসী হামলা প্রতিবাদে তাঁর নিজ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পানল করছেন সর্বস্তরের মানুষ।
১৯ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১ টায় শিবগঞ্জ উপজেলা সদরের বঙ্গবন্ধু স্কায়ারের সামনে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শিবগঞ্জ উন্নয়ন কমিটি (শিউক) এর আয়োজনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উন্নয়ন কমিটি(শিউক) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুল হক মাহফুজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। তিনি বলেন,মোহাম্মদ আলী হাসপাতালের আটএমও শিবগঞ্জের মাটি ও মানুষের প্রিয় সন্তান, গরীবের চিকিৎসক হিসাবে পরিচিত ডা. শফিক আমিন কাজলের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা নেই। ডা.কাজলের ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা মর্মাহত। বাসা থেকে ডেকে এনে একজন চিকিৎসকের ওপর হামলা দুঃখজনক। আমরা এই সমাবেশ থেকে ডা. কাজলের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।
তিনি বলেন,আমরা মনে করি অপরাধী যেই হোক না কেন তার পরিচয় একটাই সে অপরাধী। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এই ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসী যারা এখনো পালাতক রয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা দাবি জানাচ্ছি।
সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ,পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম দুদু, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন, আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান মিজান,বগুড়া সাংবাদিক পরিষদের (উফেসাপ) সাধারণ সম্পাদক আঃ রউফ রুবেল,মোকামতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমূখ।
এ সময় মানববন্ধনে উপস্হিতি হয়ে সংহতি প্রকাশ করেন উপজেলা জাতীয় পাটির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান,সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মাষ্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাময়ছুল ইসলাম(মোল্ল),সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিন্টু, জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক ডা.মোহন লাল কানু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর দত্ত , উপজেলা কেন্দ্রীয় বারোয়ারী শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ন দাস সংগ্রামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনগণ।






