র‍্যাবের মাদক বিরোধী অভিযান ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সোহেল রানা সুমন(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।
২০ নভেম্বর(শনিবার) বিকাল ৫টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেলকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল রানা ওই এলাকার আব্দুর রশিদ আকন্দের ছেলে।

র‍্যাবের দাবি, সোহেল রানা মাদক ব্যবসার সাথে জড়িত।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মোঃ সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোবাইল ও সীমকার্ডসহ সোহেলকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি 245 বার পঠিত হয়েছে