শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলা সদরের রজাকপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শামীম হোসেন (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত শামীম
বগুড়া সদর থানার রজাকপুর এলাকার মোঃ আব্দুল আজিজের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় র্যাব-১২ বগুড়ার একটি চৌকস দল সদর থানাধীন রজাকপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট শামীমকে করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ বগুড়া এর স্পেশাল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ সোহরাব হোসেন। তিনি জানান, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন রজাকপুর গ্রাম এলাকায় ১ ব্যক্তি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখিয়া বিক্রির জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ নভেম্বর ২০২১ ইং তারিখ ১৮.০০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন রজাকপুর গ্রামস্থ রজাকপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীতে শামীম শারমিন মেডিকেল সেন্টার ফার্মেসীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেনকে মোট ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোবাইলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।






