ডেস্ক নিউজ
দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ১১ সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।
এবার ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার তাদের নিয়োগ দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।
এতে সুনামগঞ্জের নতুন জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। নিয়োগপ্রাপ্ত অন্যান্যরা হলেন, পঞ্চগড়– মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর– মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর– মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম– মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা– অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট– মো. মাসুদ রানা প্রধান, বগুড়া– এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ– মো. হারুনুর রশিদ, নওগাঁ– মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহী– মো. এরশাদ আলী, নাটোর– মো. রহিম নেওয়াজ, মেহেরপুর– মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়া– সোহরাব উদ্দিন,ঝিনাইদহ– মো. আবুল মজিদ, যশোর– দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা– আলী আহমেদ, বাগেরহাট– শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা– এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী– স্নেহাংশু সরকার, ভোলা– গোলাম নবী আলমগীর, বরিশাল– আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি– মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুর– আলমগীর হোসেন।
এছাড়া টাঙ্গাইল– এস এম ওবায়দুল হক, শেরপুর– এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ– সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা– মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জ– খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ– এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ– মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ী– আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ– শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর– খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর– সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ– মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট– আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার– মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া– সিরাজুল ইসলাম, কুমিল্লা– মোঃ মোশতাক মিয়া, নোয়াখালী– মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর– সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী। এর আগে ঢাকার দুই সিটিসহ ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
এরপর গত ১৪ মার্চ আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়।






