ছাতকে চানপুর হাফিজিয়া ইসলামিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর মুমতাজ (A+) অর্জন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার দুই শিক্ষার্থী হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

মাদরাসা সূত্রে জানা যায়, চলতি বছরের অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় প্রতিষ্ঠানটির দুইজন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং উভয়েই মুৃমতাজ(A+) গ্রেডসহ করতে সক্ষম হয়।

শিক্ষার্থীদের এ সাফল্যে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা শামছুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য মাদরাসার শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনায় দোয়া কামনা করেন তিনি।

এই সংবাদটি 41 বার পঠিত হয়েছে