শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে দুই কেজি গাঁজাসহ খোরশেদ আলম(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
১৯নভেম্বর( শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার মহিষবান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব- ১২ বগুড়ার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদ গাবতলী উপজেলার পার কাপড়া এলাকার মৃত নাদের আলীর ছেলে। রোববার দুপুর ১২টার দিকে র্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মোঃ সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি গাঁজা ও মোবাইলসহ খোরশেদকে গ্রেফতার করা হয়। গৃফতারকৃত মাদক ব্যবসায়ী খোরশেদ আলম এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।






