সিলেট তথ্যানুসন্ধান ডেস্কঃ– সিলেটের কানাইঘাটে আপন ভাই-ভাতিজার হাতে নৃশংস ভাবে নিহত নজরুল ইসলাম নজুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪ টায় নিহতের নিজ এলাকা লোহাজুরি মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়। এদিকে আটককৃত ৩ জনকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
প্রসঙ্গত, উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরী গ্রামে গত শুক্রবার রাত ১২টার দিকে আপন ভাই-ভাতিজার হাতে জমিজমা ও পাওনা টাকার জের ধরে নৃশংস ভাবে কোপিয়ে হত্যা করা হয় নজরুল ইসলাম নজুকে। এ ঘটনায় নিহতের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে কানাইঘাট থানায় ১৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, থানার মামলা নং-০৭, ০৮/১১/২০২০।
থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম জানান, নজরুল ইসলাম নজু হত্যার পর থেকে ঘটনার সাথে জড়িত এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে






