সিলেট ওসমানীনগরে গাছ থেকে পড়ে ১২ বছরের শিশু নিহত

জয়নাল আহমেদ, স্টাফ রিপোর্টারঃ-সিলেটের ওসমানীনগরে গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম তোফাজ্জুল মিয়া (১২)। সে উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানি গ্রামের ছালিক মিয়ার ছেলে।

জানা যায়, আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তোফাজ্জুল মিয়া তার বাড়ির পাশের গাছ থেকে সুপারি পাড়তে যায়। গাছে উঠার পর হঠাৎ হাত ফসকে গাছ থেকে নীচে পড়ে গিয়ে সে মারাত্মক আহত হয়। পরবর্তীতে দ্রুত তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তোফাজ্জুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, এ ঘটনার বিষয়ে  খবর এখনও কেউ থানায় জানান নি। আমি খোঁজ নিয়ে দেখব।

এই সংবাদটি 175 বার পঠিত হয়েছে