গোয়াইনঘাট প্রতিনিধিঃ– সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত জিআর ৪৮/২০১৬ এর চার বছরের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ি এলাকার মাওলানা আব্দুল গফফারের ছেলে এইচ এম আনোয়ারুল ইসলাম আনোয়ার। সে বর্তমানে সিলেটের কোতোয়ালি থানায় বসবাস করতো।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৮অক্টোবর) সন্ধায় গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মন্নানের নেতৃত্বে একদল পুলিশ বিষেশ অভিযান চালিয়ে সিলেটের করিম উল্লাহ মার্কেট এলাকা থেকে দিক নির্দেশনা মেনে আনোয়ারকে গ্রেপ্তার করা হয় এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন গোয়াইনঘাটকে সব রকমের অপরাধ মুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।






