নারীর স্প’র্শ’কাতর স্থান ধরে আ’টক : ছবি ভাইরাল !

সিলেট তথ্যানুসন্ধান ডেস্কঃ-সরকারি চাকুরির বয়স ৩৫ করার দাবিতে শাহবাগে সাধারণ ছাত্র পরিষদ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। এ সময় এক নারী আন্দোলনকারীর স্পর্শকাতর স্থান ধরে পুলিশের টেনে-হিঁচড়ে গ্রেফতারের দৃশ্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফলে আবারো আন্দোলনকারীদের প্রতি পুলিশের অপেশাদারিত্ব ও অসভ্যতামির বিষয়টি সামনে চলে এসেছে। নেকেরই প্রশ্ন, আন্দোলনকারীকে পুলিশ গ্রেফতার করতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু একজন পুরুষ পুলিশ সদস্য একজন নারী আন্দোলনকারীর স্পর্শকাতর স্থানে ধরে জনসম্পুখে টেনে-হিঁচড়ে আটক করতে পারেন না।

নারীদের আটক করতে নারী পুলিশ সদস্যরা কোথায় ছিল? সকাল সাড়ে ১০টার পর আন্দোলনরতরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। পথে পথে কয়েক বার পুলিশি বাঁধা উপেক্ষা করেও আন্দোলনকারীরা সামনে যেতে থাকে।

বাংলামোটর পর্যন্ত পৌঁছালে হঠাৎ মারমুখী হয়ে পড়ে পুলিশ। তাদের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। গ্রেফতার হন ২৫জন। ধৃতদের মধ্যে ওই নারী আন্দোলনকারীকে আটকের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে দেখা যায়, ওই নারী আন্দোলকারী বোরকা ও হিজাব পরে আন্দোলনে অংশ নেন। মানবন্ধনে অংশগ্রহণের পূর্বে জাতীয় জাদুঘরের সামনে বন্ধুদের সাথে হিজাব পরা অবস্থায় গ্রুপ ছবি তোলেন সেই নারী।

তবে বাংলামোটরে মিছিলের মধ্য থেকে পুলিশ তার বুকে হাত দিয়ে হিজাব ও বোরকা টেনে জোর করে গ্রেফতারের চেষ্টা করছে। নারীটি প্রাণপণ চেষ্টা করছে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে।

এ সময় তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তার সহপাঠীরা। কিন্তু শেষ পর্যন্ত তারাও ব্যর্থ হন। পুলিশের এমন বেহায়াপনায় ক্ষুদ্ধ আন্দোলনে অংশগ্রহণকারীরা। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ওই পুলিশ সদস্যের বিচার দাবি করেন। সুত্রঃ আপডেট পোর্টাল

এই সংবাদটি 606 বার পঠিত হয়েছে