সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন শ্রীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টি

জাকিরুল ইসলাম গাজীপুর প্রতিনিধিঃ  সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোঃ মোস্তফিজুর রহমান মোস্তফা সাথে নিয়ে শ্রীপুর উপজেলা জাতীয় পাটি আহ্বায়ক, শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলর আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডল।

(০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুর পল্লীনিবাসে কবরের কাছে কোরআন তিলাওয়াত ও কবর জিয়ারত করে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন শ্রীপুর উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডল।

কবর জিয়ারত শেষে পল্লী নিবাসে বৃক্ষ রোপন করে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম, শ্রীপুর পৌর জাতীয় পার্টি আহ্বায়ক চিশতী আলমগীর, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম(মাহবুব),
শ্রীপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ফোরকান উদ্দিন আকন্দ, গাজীপুর জেলা যুবসংহতি সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সিকদার, শ্রীপুর উপজেলা জাতীয় যুবসংহতি আহ্বায়ক , শাহ আলম সরকার, শ্রীপুর উপজেলা জাতীয় যুবসংহতি যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর উপজেলা জাতীয় যুবসংহতির নিবেদিত প্রাণ মোঃ রায়হান মোল্লা, সহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 352 বার পঠিত হয়েছে