শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম ( ৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়েরের পর রফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল শাজাহানপুর উপজেলার পলিপাশ গ্রামের মৃত মনছের আলীর ছেলে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ভূক্তভোগী ওই শিশুর সম্পর্কে চাচা হন।
জানা যায়, রফিকুল ইসলাম ভুক্তভোগী শিশুর পিতার আপন খালাতো ভাই।
মঙ্গলবার দুপুরে রফিকুলের বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে ভুক্তভোগী শিশুটি খেলা করছিল। শিশুটিকে গোসল করানোর জন্য তার মা ডাকতে গিয়ে দেখে শিশুটি বাড়ির সামনে নেই। আশে পাশে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না ।
একপর্যায়ে বিকাল ৩টার দিকে রফিকুল ইসলামের ঘর থেকে ভুক্তভোগী শিশুটির কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। শিশুটির কান্নার আওয়াজ শুনে তার মা এগিয়ে যান এবং দেখতে পান রফিকুল তার ঘরের দরজা খুলে মেয়েটিকে বের করে দিচ্ছে। রফিকুল ইসলাম মেয়েটির মাকে দেখে বলে,তোমার মেয়েকে লিচু দিতে ঘরে ডেকেছিলাম।
ভুক্তভোগী শিশুর মা জানান,রফিকুলের বাড়ি থেকে মেয়েকে কোলে করে নিয়ে গোসল করতে যাই।মেয়ের কান্নায় আমার সন্দেহ হচ্ছিল, রফিকুল আমার শিশু মেয়েটির সঙ্গে কিছু একটা করেছে। পরে ভালোভাবে মেয়ের শরীর দেখে সব বুঝতে পারি। মেয়েকে জিজ্ঞেস করল সে বলে,তার সঙ্গে খারাপ কাজ করেছে রফিকুল।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুক এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,মামলার পর রাতেই রফিকুলকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমানের মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রফতারকৃত রফিকুলকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।






