মোঃ ওয়াসিদ আকরাম, জেদ্দা সৌদি আরবঃ
সৌদি আরবের জেদ্দায় ছৈলা আফজলাবাদ ই্নউনিয়নের প্রবাসীদের নিয়ে নানু মিয়ার সমর্থনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ই্নউনিয়নের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান তিনি। মখদ্দুস আলীর সভাপতিত্বে ও আব্দুল মালিকের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ি লন্ডন প্রবাসী নানু মিয়া, তিনি বলেন, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের অগ্রগতিতে স্থানীয় সরকার তথা ইউনিয়ন মুখ্য ভুমিকা পালন করবে। ইউনিয়নের দ্রুত অগ্রগতির জন্য ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে একজন সৎ, শিক্ষিত, দক্ষ ও মার্জিত লোককে বেছে নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে আহবান জানাচ্ছি।
ইউনিয়ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ প্রভাবমুক্ত করতে আপনারা সত্য প্রকাশে সর্বদা প্রস্তুত থাকবেন বলে আমার বিশ্বাস।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, মনসুর আলী, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন রজব আলী, নুর মিয়া, রিয়াজ উদ্দিন। আরো বক্তব্য রাখেন,নোয়াব আলী,এমদাদুল হক সামী চৌধুরী, হাফিজ আলী, আব্দুল মুহিব, আছকির আলী, মোফাসসর, জুয়েল মিয়া, সুপন মিয়া, নিজাম উদ্দিন, ফরিদ আলী, ফাহিম আহমদ, গিয়াস উদ্দিন, অদুদ মিয়া, ছানা মিয়া ছাইবুর, আলী হুসেন মোহাম্মদ আলী তপু , আবুল কালাম আজাদ, জেবুল হুসেন, তুহিন বদরুল, কয়সর, রিপন, দেলোয়ার, মকসুস আরো প্রমূখ।
উল্লেখ্য লন্ডন প্রবাসী নানু মিয়া পবিত্র উমরাহ্ পালন করতে ও নিজ ইউনিয়নের মানুষের সাথে মতবিনিময় করতে সৌদি আরবে একটি আভিজাত।হোটেলে অবস্থান করেন।
এসময় জেদ্দা ফ্রেন্ডস ক্লাব এর পক্ষ থেকে ও প্রদান অতিথি নানু মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।






