শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধঃ
বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকার একটি বাড়ির সামনে বোমা সদৃশ্য বস্তুর৷ একটি ব্যাগ ঘিরে রেখেছে পুলিশ।
১৯ নভেম্বচ( বৃহস্পতিবার) রাত ১২টা থেকে পুলিশ বগুড়া সদর থানার গোকুল ইউনিয়নের একটি বাড়ির সামনে বোমা সদৃশ্যবস্তুর ব্যাগটি ঘিরে পুলিশ সেখানে অবস্থান করছে।
ব্যাগে থাকা লাল রংয়ের বস্তুগুলো বোমা কি না, সেটি নিশ্চিত হতে ঢাকায় বোমা নিষ্ক্রিয় দলের নিকট খবর পাঠানো হয়েছে।
১৯ নভেম্বর ( শুক্রবার) সকাল ৯টায় বোমা নিষ্ক্রিয়করণ দল ঢাকা থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা।
এদিকে বাড়ির মালিক আব্দুল জলিল বলেন, আমরা
কিছুই জানিনা, কিভাবে এইসব এখানে এসেছে। পুলিশ আসার পরে আমরা টের পেয়েছি।
ঘটনাস্থলে দায়িত্বরত এসআই জাকির আল আহসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাগে ৬ থেকে ৭টি ককটেল রয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিট রওনা হয়েছেন। তারা আসার পর বস্তুগুলোর ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে।






