গফরগাঁওয়ে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক ও কর্মচারীদের বেঁচে থাকার জন্য আর্থিক অনুদানের দাবিতে মানববন্ধন।

মোঃ লিহাদ স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় করোনা কালীন মহাদূর্যোগে কিন্ডারগার্টেন স্কুল পরিচালক শিক্ষকও কর্মচারীদের বেঁচে থাকার জন্য আর্থিক অনুদানের দাবিতে মানববন্ধন করেন। সোমবার সকাল ১০ টায় উপজেলার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গফরগাঁও ও পাগলা থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন পাগলা থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি আবু সাঈদ,সাধারন সম্পাদক কে বি এম জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ঃমো আবু রায়হান,সহ সম্পাদক শেখ মোঃ আল আমিন
এবং টাংগাব ইউনিয়ন কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর
সভাপতি ঃমো মাসুদ মিয়া
সহ-সভাপতিঃসিরাজুল ইসলাম খান
, মেহেদী হাসান নয়ন
গিয়াস উদ্দিন আল মামুন
ঃ মো সাইফুল ইসলাম, আনোয়ার কবির ফরাজী, মোফাজ্জল হোসেন, রানি রায় পলি, মো আনোয়ার হোসেন মানিক, – মোকাররম হোসেন,মোছাঃ শেফালী বেগম সহ সকল কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষীকাবৃন্দু।

সংগঠনটি বলছে, সম্পূর্ণ শিক্ষার্থীদের বেতনের ওপর নির্ভরশীল হওয়ায় এসব কিন্ডারগার্টেনের ছয় লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। তাছাড়া

কিন্ডারগার্টেন যেহেতু দেশের শিক্ষার্থীদের বড় একটি অংশের দায়িত্ব নিয়ে সরকারের ভার লাঘব করছে, তাই এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য।

এই সংবাদটি 311 বার পঠিত হয়েছে