শিবগঞ্জ বাসস্টেন্ডে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে এক বৃদ্ধ নিহত

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ-ময়মনসিংহ গফরগাঁও উপজেলার শিবগঞ্জ বাসস্টেন্ডে ট্রাক ও সিএনজি সংর্ঘষে নিহত এক বৃদ্ধ ও আহত হয়েছেন আরো পাঁচজন ৷

১৮ (নভেম্বর) দুপুর সারে তিনটার দিকে গফরগাঁও থেকে ছেড়ে আসা সিএনজি ও ভালুকা থেকে আসা রাস্তার কাজে নিয়োজিত পাথর বূঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ৷

নিহত ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি ।
সিএনজির মধ্যে একজন মহিলা সহ ৫জন যাত্রী ছিল ৷

স্পটেই মারা যান অপরিচিত এই বৃদ্ধ ,আহতদের চিকিৎসার জন্য গফরগাঁও সরকারী কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা , মহিলার অবস্থা খুবই আশংকা জনক ৷

এই সংবাদটি 320 বার পঠিত হয়েছে