স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের জয়ধরখালি এলাকা থেকে মোবাইলের মাধ্যমে অন- লাইনে ইলেকট্রনিকস ডিভাইস সফটওয়্যার ব্যবহার করে ই-ট্রানজেকশন করে জুয়া খেলার অপরাধে গোপন তথ্যের ভিত্তিতে ২১/৫/২০২১ তারিখে ০৭ জন কে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। হাবিবুল্লাহ (২৮), আনিছুর রহমান (১৮), আরিফুল ইসলাম (১৯) ইকবাল আহাম্মদ (২১) রাজীব (১৯), রানা(১৮) রবিন(১৮) সহ পালাতক আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।সাম্প্রতিক সময়ে অভিনব প্রক্রিয়ায় জুয়া খেলে যুব সমাজ ধ্বংস হচ্ছে অর্থনৈতিকভাবে নতজানু হচ্ছে অসংখ্য পরিবার ও নিঃস্ব হচ্ছে। যার ফলে বেড়ে যাচ্ছে অপরাধ প্রবনতা,সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাং।পাগলা থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুজ্জামান সকল অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান এবং তিনি বলেন ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।






