মো: লিহাদ
নিজস্ব প্রতিবেদক
“সকলে ‘মাস্ক’ পরি ‘ করোনা ‘-কে জয় করি ”
মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’, ‘সবাই মিলে মাস্ক পরি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’, মাস্ক পড়ুন সেবা নিন, করোনার নতুন ঢেউ আটকে দিন’ ‘জনসমাগম এড়িয়ে চলি, সকলে মিলে সুস্থ থাকি’— এ রকম জনসচেতনতামূলক স্লোগান নিয়ে সোমবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা বাজারে সহায়ক বাংলাদেশ ( একটি সেচ্ছাসেবী সংগঠন) এর পক্ষ থেকে একটি জনসচেতনতামূলক মাস্ক বিতরন কর্মসূচী পালন করে।
এতে উপস্থিত ছিলেন লুৎফর রহমান রানা, কে বি এম জিল্লুর রহমান, শাহজাহান মন্ডল, শিমু সরকার,মো লিহাদ, মাসুদ রানা প সহায়ক বাংলাদেশের অন্যান্য সদস্য বৃন্দুরা।তারা বলেন আমরা দীর্ঘ্য ১২ বছর যাবত বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছি। যদিও আমরা মাদক বাল্য বিয়ে, ইভটিজিং, নারী নির্যাতন বিরোধী কাজ করে থাকি।তবে বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রেহায় পেতে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি।
আমরা এই সংকটময় মুহূর্তে অসহায় গরিব দুখি মানুষের পাশে আছি।






