ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে আজ ময়মনসিংহ জেলার বিভিন্ন জায়গায় নো মাস্ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া
ময়মনসিংহ সহ ময়মনসিংহের গফরগাঁও, ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে গফরগাঁও সড়কে রবিবার দুপুরে নো মাস্ক, নো সার্ভিস শীর্ষক এক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাস্ক পরিয়ে দেন এবং বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ, সংরক্ষিত নারী আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর মেয়র ডা.মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ, ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন প্রমূখ।






