শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা-সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৩ এপ্রিল (শুক্রবার) বগুড়া জেলার কাহালু উপজেলার শেখাহার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশ সেমাই তৈরির অপরাধ লাচ্ছা সেমাই ও নাইম রুমন লাচ্ছা সেমাই এই ০২টি কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা এবং আশরাফুর রহমান।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান জানান, কাহালু উপজেলার শেখাহার এলাকায় লাচ্ছা সেমাই ও নাইম রুমন লাচ্ছা সেমাই নামে দুইটি কারাখানায় অভিযান চালানো হয়। সেখানে তারা অস্বাস্থ্যকর পরিবেশ, হ্যান্ড গ্লোভস, মাথার ক্যাপ পরিধান না করা এবং মেঝেতে ময়দার খামির বানিয়ে আসছিল। পরে তাদের এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক রোগ আইনে ৩ মামলায় সিয়াম লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার এবং নাইম রুমন লাচ্ছা সেমাই কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।






