বগুড়ার শিবগঞ্জে আটোভ্যানে যাত্রী ইমরানে প্রাণ কেড়েনিল ঘাতট ট্রাক :-

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

শিবগঞ্জের মোকামতলায় বগুড়া- রংপুর মহাসড়কের চৌকিরঘাট নামকস্হানে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ইমরান হোসেন (৩৮) নামের এক আটোভ্যান যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীর বাড়ি উপজেলার বড়িয়ারহাট এলাকায়। ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ডেরটার সময় মোকামতলার চৌকিরঘাটে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়,ব্যাটারী চালিত একটি আটোভ্যান যাত্রী নিয়ে শিবগঞ্জের মোকামতলায় যাচ্ছিল। বগুড়া- রংপুর মহাসড়কের চৌকিরঘাট নামক স্হানে পৌছার পর আটোভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় রংপুরগামী একটি ট্রাক ( বগুড়া ট-১১-২১০৩) এসে পিছন থেকে আটোভ্যানটিকে চাপা দেয়। এতে করে ঘটনাস্হলেই আটাভ্যানের যাত্রী ইমরান হোসেন (৩৮) নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত আটোভ্যান চালক গাবতলী উপজেলার কাগইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) কে স্হানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও মোকামতলা ট্রাফিক ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনা স্হল পরিদর্শন ও দুর্ঘটনার কসরণ মহাসড়কে যানজট নিরসনে কাজ করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক ( এসআই) আনিসুর রহমান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনাটি নিশ্চিত করে জানান,ঘটনাস্থল হতে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয়নি।

এই সংবাদটি 226 বার পঠিত হয়েছে