শাহজাহান আলীঃ
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে র্যাবের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ আমিনুল ইসলাম(১৯) নামের এক যুবকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বড়পাথার গ্রামে বগুড়া র্যাব-১২ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বড়ইটালী গ্রামের মৃত শাহের আলীর ছেলে।
মঙ্গলবারে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুরের বড়পাথার গ্রামের একটি ঈদগাহ মাঠের পাশ থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ০১ কেজি গাঁজা,
২টি মোবাইল ও তিনটি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার স্বজল কুমার জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।






