শাহজাহান আলী
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে পুলিশের মাদক বিরোধী অভিযানে এলাকার কুখ্যাত মাদক সম্রাট একাধিক মাদক মামলার আসামী ও চোর জহুরুল ইসলাম (৪০) কে ১০ পুড়িয়ে ইয়াবা ও ২০ পিস ইয়াবাসহ আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের দিক নির্দেশনায় ১৯এপ্রিল ( সোমবার) রাত সোয়া ৯ ঘটিকার দিকে এস আই স্বপন মিয়া, এ এস আই উজ্জ্বলসহ সংগীয় ফোর্স গড়-মহাস্থান শাল বাগানের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে পাঁকা রাস্তার উপর থেকে মহাস্থানের বানারশী গ্রামের মৃত তোতা ( মুন্সি’র) ছেলে কুখ্যাত মাদক সম্রাট ও চোর জহুরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়।
এসময় তাঁর দেহ তল্লাশি করে লুঙ্গীর ডান কোচার ভাজে পলিথিনের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০ পুড়িয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার গ্রেফতসরের খরব ছড়িয়ে পড়লে এলাকাবাসীর স্হস্তির নিশ্বাস ফেলে। এলাকাবাসী জানান, মাদক ব্যবসায়ী জহুরুল সে শুধু এলাকায় মাদকই ছড়ায় না, সুযোগ বুঝে ঘরে ঢুকে মোবাইল ফোন, কাপড়- চুপড়, থালাবাসন, টাকা পয়সা’সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই চুরি কাজে সে নিজে নেতৃত্বসহ তার বেশকিছু সহযোগী রয়েছে৷ তাঁর চুরির উদ্রিপ বৃদ্ধির কারণে এলাকাসী সর্বক্ষণ আতঙ্ককে থাকতো।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারকৃত জহুরুলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, শিবগঞ্জ থানায় যতদিন আছি উপজেলার প্রতিটি এলাকায় মাদক দ্রব্য, বাল্যবিবাহ ও জুয়াসহ যত প্রকার অন্যায় আছে এ গুলির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






