শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দিনমজুর বন্ধুর (১৩) বছরের মাদ্রাসাপড়ুয়া ৭ম
শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠছে আব্দুর রহমান ওরফে লোকমানের বিরুদ্ধে।দুই সন্তানের জনক আব্দুর রহমান ওরফে লোকমান উপজেলার কামালপুর ইউনিয়নের চমকাদহ গ্রামের আরেফ আলীর ছেলে।
শুক্রবার দিবাগত রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামে অভিযান চালিয়ে ভিকটিম মাদ্রাসারা ছাত্রীকে উদ্ধার এবং আব্দুর রহমান ওরফে লোকমানকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, আব্দুর রহমান ওরফে লোকমান একই গ্রামের তাঁর এক ঘনিষ্ঠ দিনমজুর বন্ধুর মেয়ে এলাকার একটি দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণির ছাত্র ছাত্রীর সথে বেশ কিছু দিন হলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরই সূত্র ধরে গত ২৬ শে মার্চ রাতে মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
এব্যাপারে মেয়েটির মা বাদি হয়ে শুক্রবারে শারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে শারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।






