বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহিন ঘটনাস্হলেই নিহত :-

শাহজাহান আলী

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ট্রাক ও
মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্হলেই নিহত হয়েছেন। নিহত শাহিনুর রহমান মোকামতলা ইউনিয়নের দক্ষিণপাড়া ছামছুল হকের ছেলে। এই ঘটনায় মোটরসাইকেলে পিছনে বসা হারেজ(২৪) নামের আরেক ব্যক্তি গুরুতর আহত অবস্হায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, ১৬ এপ্রিল ( শুক্রবার) বিকালে নিহত শাহিনুর রহমান মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এমন সময় মোকামতলা বগুড়া- রংপুর মহাসড়কের বগুড়া দিক থেকে আসা গোবিন্দগঞ্জগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই শাহিনুর রহমান মারা যান।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মোকামতলা পুলিশ ফাঁড়ির আইসি শাহিনুজ্জামান বলেন,ট্রাক চালক ট্রাকটি ঘটনাস্হল হতে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই সংবাদটি 208 বার পঠিত হয়েছে