শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাৰ্জীপুরের শ্রীপুরে মােমিন উদ্দিন নামে এক ভুয়া
মেডিকেল টেকনােলজিস্টকে সাত দিনের বিনাশ্রম
কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার ১৫ এপ্রিল শ্রীপুর উপজেলার বরমী
বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নিবাহী ম্যাজিস্ট্রেট
আব্দুল্লাহ্ আল মামুন নিউ জনতা ডায়াগনস্টিক
সেন্টারের ওই ভুয়া মেডিকেল টেকনােলজিস্টকে এ দণ্ড
প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রণয় ভূষণ দাস।
নিবাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুয়া
মেডিকেল টেকনােলজিস মােমিন উদ্দিনের কোন
শিক্ষাগত সনদ নেই। অভিজ্ঞতা দিয়ে তিনি দীর্ঘ ১৯ বছর
ধরে রক্ত পরীক্ষাসহ বিভিন্ন রােগের পরীক্ষা নিরীক্ষা করে
আসছেন। এ বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিগােচর
হওয়ায় তাকে এ শান্ত্রি প্রদান করা হয়েছে।






