বগুড়ার জলেশ্বরীতলায় সানলিট কোচিং সেন্টার সিলগালা; ৪ জন শিক্ষকের ৬০ হাজার টাকা জরিমানা

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধের বগুড়ার জলেশ্বরীতলায় অবস্থিত সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিং এর ৪জন শিক্ষকের ৬০ হাজার টাকা জরিমানা এবং পতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পহেলা মার্চ( বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে বগুড়ার জলেশ্বরীতলায় ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধের সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিং এর ৪জন শিক্ষককে প্রত্যেককে ১৫ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা এবং কোচিং সেন্টারটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান এবং নাছিম রেজা। এসময় উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা।
বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিং এর ৪ জন শিক্ষককে ১৫ হাজার করে ৬০ (ষাট) হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই কোচিং সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে।

এই সংবাদটি 451 বার পঠিত হয়েছে

শেয়ার করুন

এ বিভাগের আরো খবর