কোটচাঁদপুর সড়ক দুর্ঘটনায় আহত সাগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু

কোটচাঁদপুর সড়ক দুর্ঘটনায় আহত সাগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর মেন বাসস্ট্যান্ড বেলি ফিলিং স্টেশন সামনে গত ১লা জুন ইজিবাইক মটর সাইকেলের সংঘর্ষে আহত সাগর(২৫),পিতা আলমগীর হোসেন, কোটচাঁদপুর উপজেলা কুশনা ইউনিয়ন, গ্রাম বহরমপুর।

সাগর গত তিন দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ ৩ই জুন ভোর ৩:২০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন,বলে বিষয় টি কে নিশ্চিত করেন তার ছোটো চাচা সবুজ। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন ।

যোগ্য সুত্র জানান সাগর ব্রিটিশটোবাকো সিগারেট কোম্পানির চাকরি করার সুবাদে, প্রতি দিনের ন্যায় কাজ সেরে বলুহর বাসস্ট্যান্ডে দিক থেকে মটরসাইকেল মেইন বাসস্ট্যান্ডের দিকে আসছিলো,সে সময় মনেই বাসস্ট্যান্ড দিক থেকে আসা অবৈধ ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে গেলে ইজিবাইকের চাকা মাথার উপর দিয়ে চলে যায়। এ সময় মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্ত খরন হয় ।

গত মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয় সাগর, ইজিবাইক চালক( নয়ন) দূর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এই সংবাদটি 363 বার পঠিত হয়েছে