ঠাকুরগাঁয়ে সাংবাদিক শাকিলের পরিবারের ওপর হামলা, দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি বিএমএসএফ’র

  • জাহাঙ্গীর আলম চৌধুরীঃ

দৈনিক আমাদের সময় ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদের পরিবারের উপর সন্ত্রাসী বাহিনী হামলা করেছে। এতে গুরুতর জখম হয়েছে শাকিলের বাবা, চাচা ও চাচাতো ভাই। এ সময় প্রাণে বেঁচে যায় শাকিল।

বর্তমানে তার চাচা রংপুর হাসপাতালে ও তার বাবা ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

ঘটনাটির সুবিচারের স্বার্থে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই সংবাদটি 173 বার পঠিত হয়েছে