মোঃ তাজিদুল ইসলাম::
অবরুদ্ধ গাজায় ক্ষুধার্ত ও আহত মানুষের মুখে হাসি ফোটাতে খাদ্য ও চিকিৎসাসামগ্রীতে পরিপূর্ণ ত্রাণবাহী নৌবহর এগিয়ে চলছে সমুদ্রপথে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজগুলোতে রয়েছে খাদ্য, ওষুধ, শিশুদের জন্য দুধ ও জরুরি চিকিৎসা সামগ্রী। প্রতিটি জাহাজ যেন ক্ষুধার্ত মুখে অন্ন, আহত মানুষের হাতে ওষুধ এবং নিঃস্ব পরিবারের জন্য আশার আলো পৌঁছে দেওয়ার প্রতীক।
বহরে রয়েছে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রী। সমুদ্রের বাধা ও শত্রুর হুমকি সত্ত্বেও এগিয়ে চলা। গাজার মানুষের চোখে শেষ আশার প্রতীক।
একজন বিশ্লেষক মন্তব্য করেন, “এটি কোনো সাধারণ নৌযাত্রা নয়। এটি হলো মানবতার এক আলোকবর্তিকা, যা ক্ষুধার্ত ও আহত মানুষের জীবনে বাঁচার শেষ ভরসা হয়ে উঠছে।”
গাজায় আটকে থাকা পরিবারগুলো প্রতীক্ষায় প্রহর গুনছে। কারও চোখে ক্ষুধার কান্না, কারও চোখে যন্ত্রণার ছাপ—তবুও অন্তরে জেগে আছে একটাই আশা: “ত্রাণ আসছে, জীবন ফিরে আসছে।”
নৌবহরের যাত্রা ঘিরে দোয়া ও প্রার্থনার ঢেউ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। মানুষ হাত তুলে বলছে, “হে আল্লাহ! সকল বাধা চূর্ণ করে জাহাজগুলোকে নিরাপদে পৌঁছে দাও। ক্ষুধার্ত ভাই-বোনদের মুখে খাবার দাও, আহতদের আরোগ্য দাও, বিপর্যস্তদের মনে নতুন করে আশা জাগাও।”
ত্রাণবাহী জাহাজগুলো সমুদ্রপথে গাজার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। মানবিক সহায়তার আশায় বন্দরে প্রহর গুনছে গাজার মানুষ। ‘আল্লাহ তাদের রক্ষা করুন’—বহরের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে দোয়া
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই যাত্রা কেবল একটি ত্রাণ কার্যক্রম নয়। এটি হলো মানবতার অদম্য শক্তি, আশার সেতুবন্ধন এবং আল্লাহর ওপর অবিচল আস্থার প্রতীক।






