ছাতকে জসিম উদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ

মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউপির হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে। এটি একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ, শিক্ষার্থীদের ঝড়-বৃষ্টি বা রোদে সুরক্ষা প্রদান করবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতিতে উৎসাহ জোগাবে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন অতিথিরা।
হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল লেইছের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো‌ঃ জসিম উদ্দীন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীঁর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সভাপতি জামাল উদ্দিন, চরমহল্লা ইউপি ০৮নং ওয়ার্ড সদস্য সাংবাদিক অজিত কুমার দাশ, আবুল হোসেন, মঞ্জুর মিয়া, মাও খুরশিদ আলম, মাও শিহাব উদ্দিন, মাও নজবুল হক নসিব, আব্দুর রহমান, বুরহান উদ্দিন, সামছুল হুদা, জয়নাল আবেদীন, সুন্দর আলী, জামাল উদ্দিন, আমির হোসেন, সিরাজ মিয়া, মনির উদ্দিন, হাসনাত আহমদ সৌরভ, আব্দুস সালাম সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ আবু বক্কর।
বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও দেশের শিক্ষা ও মানবকল্যাণে অবদান রেখে চলেছেন। এই উদ্যোগে শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে উপকৃত হবে এবং স্কুলে যাওয়া আরও সহজ হবে।

এসময় চরমহল্লা ইউপির টেটিয়ারচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক কুয়েত প্রবাসী নিজাম উদ্দিনের অর্থায়নে ১০ টি ছাতা বিতরণ করা হয়।

এই সংবাদটি 353 বার পঠিত হয়েছে