মোঃ তাজিদুল ইসলাম::
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ছাতকের ‘উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র প্রবাসীদের অর্থায়নে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বনভোজন আয়োজন করা হয়।
ছাতকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন “উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা” সম্প্রতি শ্রীমঙ্গলে এক আনন্দঘন বনভোজনের আয়োজন করে। এই আয়োজনে অর্থায়ন করেন সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ইছাব আলী, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি নাজিম উদ্দীন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী সাকিল, ইতালি প্রবাসী আমজদ আলী, যুক্তরাজ্য প্রবাসী ওলিউর রহমান বকুল, হাফিজ শামসুদ্দিন, কামিল। তারা অনেকেই বিদেশে থেকেও সংগঠনের কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বনভোজনে অংশ নেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি মাহফুজ আহমদ ও হাফিজ দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ শামসুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক, দিদারুল ইসলাম ফাহিম, কামিল হোসেন ও সাংবাদিক তাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহির উদ্দিন মিলন, মাসুম বিল্লাহ ও আতাউর রহমান, অর্থ সম্পাদক রফিক মিয়া ও মাও. ইয়াইহয়া মাহমুদ, প্রচার সম্পাদক মাও. কদরিছ আলী, সদস্য আতিকুর রহমান, আজহার, জুবায়ের আহমদ মামুন, নাইম, সালমান-সহ নবীন সদস্য প্রমূখ। দিনব্যাপী এই আয়োজনে ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার মধ্যে দিয়ে।
শেষ পর্যায়ে চলন্তগাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে প্রবাসী সদস্যদের জন্য মোনাজাত করা হয়।
সংগঠনের নেতারা জানান, প্রবাসীদের সহযোগিতায় তারা ভবিষ্যতেও এই ধরনের আয়োজন করে যাবেন এবং আরও ব্যাপকভাবে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।






