বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, মোফাজ্জল করিম গুরুতর অসুস্থ

 

মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (সিলেট) প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, বিশিষ্ট লেখক ও কবি ,প্রিয় মুখ ,সমাজের আলোকিত গুনিজন,
জনাব এ এইচ এম মোফাজ্জল করিমকে ২৭ নভেম্বর শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর তাঁকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে।
জানা যায়, কুলাউড়া উপজেলাধীন ভাটেরা ইউনিয়নের বেরকুড়ী নিবাসী ঢাকায় বসবাসরত এ,এইচ,এম মোফাজ্জল করিম গত কিছুদিন যাবৎ তাঁর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ায় শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওনার আশু রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

এই সংবাদটি 101 বার পঠিত হয়েছে