বড়লেখায় করই গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার…

 

বড়লেখা প্রতিনিধি,মেহরান জওহার::

মৌলভীবাজারের বড়লেখায় নিজাম উদ্দিন (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬নভেম্বর) দুপুরে উপজেলার পূর্বশংকরপুর গ্রামের শামছুল ইসলামের বাড়ির পাশের একটি করই গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, সুনামগঞ্জের কালা মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২০) দীর্ঘদিন ধরে বড়লেখা উপজেলার পূর্বশংকরপুর গ্রামে দুলাভাই শামছুল ইসলামের বাড়িতে বসবাস করছেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি করই গাছে স্থানীয় লোকজন নিজামের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার এসআই হজরত আলী বৃহস্পতিবার বিকেলে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নিহত নিজাম উদ্দিনের লাশ মর্গে পাঠিয়েছেন। স্বজনরা বলেছেন তিনি মানসিক সমস্যায় ভোগছিলেন। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই সংবাদটি 166 বার পঠিত হয়েছে