সিলেটে রায়হান হত্যা:কোতোয়ালি থানার আরো দুই পুলিশ সাময়িক বরখাস্ত

 

নাজমুল ইসলাম রাজিব
নিজস্ব প্রতিনিধিঃ

আলোচিত সিলেটে রায়হান হত্যায় সিলেট কতোয়ালী মডেল থানার আরও দুই পুলিশ বরখাস্ত হয়েছেন। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যার মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া পালিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মিত্র ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আরাফ উল্যাহ তাহের।
ওসি (তদন্ত) সৌমেন মিত্র আকবরের সিনিয়র কর্মকর্তা ও বাতেন ছিলেন রায়হান হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা। পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার বি এম আরাফ উল্যাহ তাহের। বরখাস্তকৃত দুইজনের মধ্যে সৌমেনকে রংপুরে ও বাতেনকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

জানাগেছে, রায়হানের মা গত কয়েকদিন পূর্বে লাইভ অনুষ্ঠানে বলেছিলেন রায়হানের মৃত্যুর দিন সৌমেন মিত্র তার সাথে বিরুপ আচরণ করেন। তিনি বলেন, আমার ছেলে রায়হান হত্যার সাথে সৌমেন জড়িত থাকতে পারে। জানা জায় আজ সৌমেন মিত্রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এই সংবাদটি 129 বার পঠিত হয়েছে