কোম্পানিগঞ্জে র‌্যাব-৯ এর বিশেষ অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

নাজমুল ইসলাম রাজিব, সিলেট জেলা বিশেষ প্রতিনিধিঃ-সোমবার রাত ৮টায় কোম্পানিগঞ্জ থানার খাগাইল এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়া(৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১শ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.সামিউল আলম এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত স্বপন মিয়া(৩৫) সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পুর্নাচগ্রামের মৃত আশিক আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আছে।

জব্দকৃত আলামতসহ ধৃত আসামীকে আজ সকালে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

এই সংবাদটি 201 বার পঠিত হয়েছে